মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অপহরণকারীকে আটক করে পুলিশে দিল সেনাবাহিনী, অস্ত্র উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছেন। এ সময় অপহরণের দায়ে অভিযুক্ত আমিনুল ইসলাম খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় আমিনুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুইটি দা, একটি ওয়ার কাটার, দুইটি কিরিচ, একটি চাকু ও দুইটি কাস্তে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে  উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার  করা হয়। আটককৃত আমিনুল উল্লিখিত এলাকার মৃত হাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে । উদ্ধারকৃত আরাফাত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাসিয়াখালী গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী জানান, আরাফাত হোসেনকে অপহরণ করে আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করে। আমিনুলকে জিজ্ঞাসাবাদে সে আরাফাতের সন্ধান দেয়। আমিনুলের ঘর থেকে  বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অপহরণকারী, অপহরণের শিকার যুবক ও অস্ত্রগুলো সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজন অপহরনকারী, উদ্ধারকৃত অপহৃত ব্যক্তি ও বন্দুকসহ দেশীয় অস্ত্র থানায় হস্তান্তর করেছে। আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...