মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।

বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শঙ্খ নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রায় দশ ফুট বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে লোকালয়ে পানি ঢুকছে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান একই স্থানে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। এতে বেড়িবাঁধের বিপরীতে থাকা চারটি গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়াও বৃষ্টি, লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় বঙ্গোপসাগর সংলগ্ন উপজেলার পারকি সমুদ্রসৈকতের ৪০০ মিটার বেড়িবাঁধ এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বেড়িবাঁধে ভাঙন দেখতে পান বলে জানান স্থানীয়রা। দ্রুত বেড়িবাঁধ সংরক্ষণের জন্য কিছু করা না হলে বেড়িবাঁধ নদীতে তলিয়ে যাবে।

পাউবো সূত্র জানা যায়, ভাঙ্গন কবলিত জুঁইদন্ডী এলাকায় দেড় কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে।

মনিরুল ইসলাম নামের এক স্থানীয় জানান, হঠাৎ করে বেড়িবাঁধ ভাঙন হচ্ছে। এটা যদি কোনভাবে রোধ করা না যায় আমরা ৪ থেকে ৫ গ্রামের মানুষ খুব ক্ষতিগ্রস্ত হব। এই মুহূর্তে জিও টিউব ও জিও ব্যাগের মাধ্যমে আপদকালীন ব্যবস্থা চলমান আছে। তবে এই প্রকল্প টেকসই হচ্ছে না। দ্রুত স্থায়ী প্রকল্প দরকার।

এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছি। তারা আজকে সরেজমিন এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।’

আর এইচ/;

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...