শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে বারটি গরুসহ ট্রাক ছিনতাই; পুলিশী তৎপরতায় উদ্ধার

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুন্ডের শিতলপুর এলাকায় গত ২৪ মে শনিবার গভীর রাতে সড়কে ব্যারিকেড দিয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়িতে উঠে গরুর মালিক, চালক-হেল্পার কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা ছয়টি মোবাইল এবং নগদ ৮৫ হাজার টাকা ও বোঝাইকৃত গরুগুলো ছিনিয়ে নেয় সঙ্গবদ্ধ ডাকাত দল।

সে সময় তাদেরকে বেধড়ক মারধর করে হাত পা বেধে গাড়িতে তুলে শহরের প্রবেশদ্বার অংশের বাইজিদ লিংক রোডের মাঝামাঝি স্থানে গাড়িসহ তাদের রেখে চলে যায় ডাকাতদল টি।

ডাকাতীর ঘটনা সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাজীদ চট্টগ্রাম নিউজ কে জানান , আমরা বারোটি গরু নোয়াখালী হাতিয়া থেকে কিনে হাটহাজারীর উদ্দেশ্যে রওনা হই। বারটি গরু প্রায় ১১ লক্ষ টাকা দাম আছে। শনিবার রাত সীতাকুন্ডের মদনহাটে আমরা ডাকাতির ঘটনায় মুখোমুখি হই।

ঘটনার পরপর আমরা সীতাকুণ্ড স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি। এবং তাদের অক্লান্ত প্রচেষ্টায় ২৬ মে সোমবার সীতাকুণ্ড ভাটিয়ারিয়া স্টেশন রোড এলাকার একটি ডিপু থেকে বারোটি গরু উদ্ধার করা হয়। এই মুহূর্তে গরু গুলা সীতাকুণ্ড থানার হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া সমাপ্ত করে আমরা গরুগুলো নিয়ে যেতে পারবো।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন,  ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথে চট্টগ্রাম গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে সীতাকুন্ড সার্কেল অফিসার ও ওসি তদন্তের সমন্বয়ে আমাদের তিনটি টিম চিরুনি অভিযান শুরু করি। এবং বারোটি গরুই উদ্ধার করতে সক্ষম হই। আসামি হিসেবে গরু গুলা তানজিদ হোসেন তামিম নামে যে লোকে কিনেছে তাকে আমরা আটক করেছি।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে আইনি প্রক্রিয়া চলছে।

আমরা এ ব্যাপারে সীতাকুন্ড থানা প্রশাসন খুব সক্রিয় থাকবো, যাতে আগামী কোরবান পর্যন্ত নির্বিঘ্নে গরু বেচাকেনায় সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...