বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যুক্ত হল পরামর্শক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি) ও পরামর্শক প্রতিষ্ঠান তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড-এর মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (২২ মে) সকালে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি চমেবি’র প্রস্তাবিত অবকাঠামোগত প্রকল্পের নকশা, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রোমেকানিক্যাল, অগ্নিনির্বাপনসহ আনুষঙ্গিক পরিকল্পনা, ডিজাইন ও ড্রইং প্রণয়ন করবে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান স্থপতি তারিক হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদ করিম, বেসিক সায়েন্স অ্যান্ড প্যারা-ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. রহিম উল্ল্যা, নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. মো. ইব্রাহিম চৌধুরী, সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী ও ডা. এ কে এম ফজলুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরহাদ রশীদ এবং বিআইটিআইডি’র সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন।

উল্লখ্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে এই  চুক্তির ফলে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যদিয়ে চিকিৎসা শাস্ত্রে আধুনিক সুযোগ-সুবিধায় উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে-চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...