শনিবার, ৯ মে ২০২৬

সাঙ্গু নদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর আবদুল করিম (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ ২০ মে মঙ্গলবার সকাল ৭টার দিকে ডুবুরি দল অভিযান শুরু করে একটানা  ৬ ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ১ টার দিকে নিখোঁজের প্রায় দেড় শতাধিক ফুট দূর এলাকা থেকে করিমের মরদেহ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন। এর আগে সোমবার দুপুর দুইটার দিকে একই ইউনিয়নের পূর্ব কাটগড় সাঙ্গু নদীর পাশ্ববর্তী এলাকা থেকে ওই যুবক নিখোঁজ হন।

করিম কক্সবাজারের উখিয়া ট্যাংখালি ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.হোসেনের ছেলে এবং কাটগড় এলাকার মো.শাহেদ নামে এক ব্যক্তির পোল্ট্রি খামারে চাকুরি করত।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ডুবুরি দলের পাঁচ সদস্য সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় শতাধিক দূর এলাকার নদীর তলদেশ থেকে আবদুল করিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ নিয়ে কোন  ভিন্ন মত না থাকলে বৈধ অভিভাবকের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হবে। ভিন্ন কথা থাকলে থানায় লাশ দিয়ে দেওয়া হবে। এর আগে সোমবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত অভিযান চালালেও ওই যুবককে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।

পোল্ট্রি খামারের মালিক মো.শাহেদ বলেন, বিগত দেড় মাস ধরে করিম আমার মুরগি ফার্মে চাকুরি করছে। ঘটনার দিন সোমবার দুপুরে সে (করিম) ভাত খেয়ে ফার্মের পাশ্ববর্তী সাঙ্গু নদীতে গোসল করতে নামে।  এসময় তার সাথে এলাকার আরও কয়েকজন ছেলে ছিল। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও করিম পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

তিনি আরও বলেন, নিখোঁজের পর স্থানীয় জেলেদের সহযোগিতায় হাত জাল দিয়ে প্রথমে উদ্ধারের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা (ডুবুরি) উদ্ধার কার্যক্রম শেষ করে চলে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস মারা যাওয়া যুবকের মরদেহ থানার হস্তান্তর করলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, সাঙ্গু নদীটি বান্দরবান হয়ে সাতকানিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীটি অন্যান্য নদীর তুলনায় বেশি খরস্রোতা। যারা পরিপূর্ণ সাঁতার জানে না তাদেরকে নদীতে গোসলের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...