শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরিঘাট সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সিফাত (১৭) নামে এক কিশোর। 

শনিবার ১৭ মে বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা ছেপাটখালি এলাকার মোঃ আমান উল্লাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, কিশোর সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের নির্মাণ কাজের কর্মরত ছিলেন। তবে আজ তার শরীর খারাপ থাকায় সে এবং তার বন্ধু কাজে যোগ দেয়নি।

এদিকে সিফাতের বন্ধু একই এলাকার বাসিন্দা মোঃ মোবারক বলেন, আমার বয়স ১৫ ও সিফাতের বয়স ১৭। আমরা কক্সবাজার থেকে এসেছি বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের কাজ করার উদ্দেশ্যে। সিপাতের শরীর খারাপ থাকায় আমরা দুজন কাজে যোগ করিনি। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সে গোসল করবে বলে সাগরে নামে এবং সে উপর থেকে পানিতে লাভ দেয়। তখন সাগরে ছিল জোয়ার। এক পর্যায়ে সে আমাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি রশি নিয়ে আস জোয়ার বেশি। আমি আর পারছিনা। তখন আমি দৌড় দিয়ে রশি এনে দেখি সে পানিতে তলিয়ে গেছে।

এ সময় আমি এবং স্থানীয় কয়েকজন মিলে অনেকক্ষণ বোট নিয়ে সাগরে খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁর আর খোঁজ মেলেনি।

মোবারক আরো জানান, তারা ৬ জন কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা থেকে গত ৮ দিন আগে এসেছে বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কের ঢালাইয়ের কাজ করার জন্য। প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে তারা ঢালাইয়ের কাজ করেন। কাজ করতে গিয়ে সিফাত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সে কারণে ঘটনার দিন শনিবার কাজে যোগদান করেনি সে।

এদিকে খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশন এবং কুমিরা নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সিফাতকে উদ্ধারে সাগরে অনেক অভিযান চালানো হয় এবং তার সাথে সাথে আমরা চট্টগ্রাম আগ্রাবাদ ডুবুরি ইউনিটকে অবহিত করি। তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল বাঁশবাড়িয়া ফেরি ঘাটে আসেন। পরে ডুবুরি টিম সিফাতকে উদ্ধারে কার্যক্রম শুরু করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...