চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলা, সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ একাধিক মামলার ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাতে চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – সিআর মামলার মোঃ ইরফান (২৮), মাহমুদুল ইসলাম (২৬), সিএমপি অধ্যাদেশ মামলার মোঃ সায়মন (২৬), মোঃ সাইফুল (২২),পলাশ দাস (২৩) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার মোঃ আব্দুস সালাম (৪৮) এবং কর্ণফুলীর মোঃ নুরুল আকতার (৪৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আর এইচ/
