সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারালেন শামসুল আলম (৭৩) নামে এক বৃদ্ধ।
শুক্রবার রাতে কোট্টা বাজার এলাকায় বাজারসংলগ্ন সড়ক পার হওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত আটটার দিকে তিনি প্রতিদিনের মতো বাজার থেকে হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক তখনই চট্টগ্রামগামী একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।রক্তাক্ত অবস্থায় পথচারীরা দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মমিন বলেন, “দুর্ঘটনার পর পরই প্রাইভেট কারটি আটক করা হয়েছে। চালককেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
আর এইচ/
