চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) সকালে চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ দিদার (৩২), মোঃ রায়হান উদ্দিন জাবেদ (২০), মোঃ আরমান প্রঃ ছনু মিয়া (২৫), মোঃ সাকিব (২৩),মোঃ তাহসিন প্রঃ রিপন প্রঃ জিকু (২৪),মোঃ সুমন (২৪),আব্দুল খালেক (৩৮) এবং মোঃ রিয়াজ (৩২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, থানা এলাকায় অভিযান চালিয়ে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
আর এইচ/
