বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এ প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন বলী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে রাশেদ বলীকে হারিয়ে  আবারো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যার আগে লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে কুমিল্লার সদরের আরেক বলী রাশেদকে পরাজিত করে তিনি আবারো চ্যাম্পিয়ন হন। গতবারের আসরেও কুমিল্লার বাঘা শরীফ- রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বিকাল সাড়ে পাঁচটার দিকে এবারও ফাইনালে মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ বলী। বিকেল ৪টায় নগরের লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে এ প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন বলী। টানা সোয়া দুই ঘণ্টা ধরে চলে বলী খেলা। সন্ধ্যা ৬টার দিকে চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা।

আসর শুরু আগেই নানা বয়সী দর্শকদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদীঘির ময়দান।

এ প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৈশাখের তপ্ত রোদ উপেক্ষা করে বলীখেলা দেখতে দুপুর থেকে নগরের লালদীঘি ময়দান ছিল উপচেপড়া দর্শকের ভিড়। ঐতিহ্যবাহী এ বলীখেলা দেখতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ।

১৯০৯ সালে চট্টগ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগরের এ বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শত বছরেরও বেশি সময় ধরে চট্টটগ্রামে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহাসিক জব্বারের বলি খেলা উপলক্ষে লালদীঘি মাঠে নির্মিত বিশেষ বালুর মঞ্চে শুরু হয় বলী খেলা। এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক বলী অংশ নেন। সর্বশেষ ধাপে সন্ধ্যা ৬টায় কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলী হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক, আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার ১১৬তম আসরে এবার রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। এতে জাতীয় পর্যায়ের বলীরাও এবার অংশ নিয়েছেন।

এদিকে, আবদুল জব্বারের বলীখেলা ঘিরে নগরের লালদীঘি মাঠ ও এর আশপাশজুড়ে বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। সিনেমা প্যালেস থেকে লালদীঘি মোড় হয়ে শাহ আমানত মাজার গেট। অন্যদিকে আন্দরকিল্লা এলাকা থেকে কোতোয়ালী মোড় পর্যন্ত বসেছে এ মেলার দোকানপাট। মেলা থেকে ঘুরে ঘুরে পছন্দ মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন নারী-পুরুষ, শিশু সবাই।

জানা গেছে, ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আবদুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি-দামি বলীরা এ খেলায় অংশ নিতেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...