বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভালোবাসা ছিল সত্যি, তবে শেষটা করুণ—রাউজানে প্রেমিক যুগলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

ভালোবাসা, পরিবারিক সম্মতি, সামনে বিয়ের দিনক্ষণ—সবই ঠিকঠাক ছিল। স্বপ্ন ছিল একসঙ্গে ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্ন এক নিমিষেই ধুলিস্যাৎ হয়ে গেল সড়কে। চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবু দম্পতি জুনায়েদ সিকদার ও মোরশেদা জাহান মিম।

রাঙ্গুনিয়ার রাজানগরের মো. আকবর সিকদারের ছেলে, ২০ বছর বয়সী মো. জুনায়েদ হোসেন সিকদারের সঙ্গে হাটহাজারীর মির্জাপুরের মোহাম্মদ উল্লাহর ১৭ বছর বয়সী মেয়ে মিমের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে বিয়ের কথাও চূড়ান্ত হয়েছিল—আগামী শনিবার ছিল সেই শুভ দিন।

তবে তার আগেই বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে তারা বাইকে করে ঘুরতে বের হন। বিকেল ৪টার দিকে মিমকে তার বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুজনই। স্থানীয়রা তাদের প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার ও নিহত মিমের বড় ভাই মুক্তার। ভাই-বোনের মধ্যে মিম ছিলেন দ্বিতীয়।

ভালোবাসা যেখানে ছিল স্বপ্নের নাম, সেখানে এখন শুধু কান্না আর শোক।এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে এখনো তারা অবগত নন। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...