“ময়লার স্তুপ নয়,চাই সবুজ স্বপ্ন” এই প্রতিপাদ্যের আলোকে বান্দরবান সেনা জোনের উদ্যোগে জেলার পৌরসভার কানাপাড়া এলাকার গোল্ডেন বুদ্ধ বিহার এলাকা হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত এলাকার রাস্তার দুই পাশে,এবং খোলা মাঠে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সকালে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান এর নির্দেশনায় কর্মসূচীর উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী।এসময় জেলার ১৩ টি সেচ্ছাসেবী সংগঠনের শতাধিক ভলান্টিয়ার,স্থানীয় জনসাধারণ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
এসময় আগত ভলান্টিয়ার বৃন্দ জানান সবুজ বাংলাদেশ গড়তে তাদের এই কর্মসূচি চলমান থাকবে,এছাড়া জেলায় আগত দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের প্রতিও ছিলো কিছু ক্ষুদ্র বার্তা।
কর্মসূচীর মাধ্যমে স্থানীয় ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে জেলায় আগত পর্যটকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়,সবুজে ঘেরা প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত এই জেলার সৌন্দর্য রক্ষায় ও পরিবেশ দূষণ রুখতে আগত পর্যটকদের ভূমিকাও অনেক। যেখানে সেখানে যত্রতত্র পলিথিনের ব্যাবহার বন্ধ সহ পানির খালি বোতল যেখানে সেখানে না ফেলা,খাবারের প্যাকেট নির্দিষ্ট স্থানে ফেলা সহ আগত পর্যটকরা নির্দিষ্ট স্থানে পিকনিক শেষে ঐ স্থান পুরস্কার রাখার প্রতিও জোর দেয়া হয়।
সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে বলা হয় সেনা জোনের উদ্যোগে সবুজ বাংলাদেশ নির্মাণে তাদের কর্মসূচি চলমান থাকবে।
এদিকে পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো,স্বইচ্ছায় স্থানীয় জনসাধারণ আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে।
এসময় বান্দরবান সেনা জোনের উর্ধতন সেনা কর্মকর্তা,জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক বৃন্দ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
আর এইচ/
