সোমবার, ২৫ মে ২০২৬

সীতাকুণ্ডে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক

বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রামের চৌকিদার আবুল কালামের কন্যা গৃহবধূ রিমা আক্তার। ধারণা করা হচ্ছে গলায় উড়না পেঁছিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী আরিফুল করিম রাকিব।

শনিবার দিবাগত রাত ১০ টায় পুলিশ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ নড়ালিয়া গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ একরাম হোসেন জানান, স্বামী-স্ত্রী দুইজন একা একটা ঘরে বসবাস করতো, তাদের ৬মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। সন্ধ্যায় মেয়েটিকে পাশের একটি বাড়িতে রেখে আসে স্বামী রাকিব। ধারণা করা হচ্ছে সে ঘরে এসে স্ত্রী’কে গলায় উড়না পেঁছিয়ে হত্যা করে লাশ বীমের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। রাতে শিশুকন্যটিকে নিয়ে রিমার বাবা আবুল কালাম ঘরে এসে দেখতে পান তার মেয়ের লাশ। এসময় বিষয়টি পুলিশকে জানানো হলে লাশটি উদ্ধার করে।

রিমা আক্তারের স্বামী আরিফুল করিম পেশায় একজন ট্রাক ড্রাইবার। বিয়ের পর থেকে রিমা আক্তারকে যৌতুকের জন্য মারধর করতে বলে জানান রিমার বাবা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...