শনিবার, ২২ আগস্ট ২০২৬

তিন ধাপে কমছে ইন্টারনেটের দাম, মোবাইল গ্রাহকদের জন্য সুখবর আসছে?

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

তিন স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, আন্তর্জাতিক, জাতীয় ও মোবাইল স্তরে ইন্টারনেট সেবার মূল্য হ্রাসে সরকার কাজ করছে। এরই মধ্যে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পাইকারি ইন্টারনেটের দাম কমানো হয়েছে। এবার মোবাইল ইন্টারনেটের পালা।

সোমবার (২১ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। ফয়েজ আহমদ বলেন, ঈদুল ফিতরের দিন থেকে টেলিটক ১০ শতাংশ মূল্যছাড়ে মোবাইল ইন্টারনেট দিচ্ছে। সরকার আশা করছে, খুব দ্রুতই গ্রামীণফোন, বাংলালিংক ও রবি—এই তিনটি বেসরকারি মোবাইল অপারেটরও দাম কমানোর ঘোষণা দেবে।

তিনি জানান, সরকার দুটি বিষয়ে মূল্যছাড় আশা করে—মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্টের নামে মোবাইল কোম্পানিগুলো যে বাড়তি দাম নিয়েছে, তা কমাতে হবে।

আইটিসি, আইআইজি ও এনটিটিএন স্তরে যেভাবে পাইকারি দাম কমেছে, মোবাইল গ্রাহকদের ক্ষেত্রেও সেভাবে সমন্বয় করতে হবে।

বেসরকারি অপারেটরগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে তারা জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং অ্যামটব-এর (মোবাইল অপারেটরদের সংগঠন) সঙ্গে আলোচনা হচ্ছে।

একজন অপারেটরের কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, “সব পক্ষ যখন দাম কমাচ্ছে, তখন আমাদেরও কিছু করতে হবে। আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”

ইতোমধ্যে যে মূল্যছাড় দেওয়া হয়েছে

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ফাইবার অ্যাট হোমের মাধ্যমে—আইটিসি স্তরে ১০%,আইআইজি স্তরে ১০%, এনটিটিএন স্তরে ১৫% মূল্যহ্রাস করা হয়েছে।

এর আগে আইএসপি অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, ৫ এমবির পরিবর্তে এখন ১০ এমবি ইন্টারনেট ৫০০ টাকায় দেওয়া হবে। পাশাপাশি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য মোট ২০% মূল্যছাড় দিয়েছে।

বিশেষ সহকারী জানান, ইতোমধ্যে ইন্টারনেট মূল্যহ্রাস তিন-চারটি স্তরে বাস্তবায়ন হয়েছে। এখন অপেক্ষা শুধুই বেসরকারি মোবাইল অপারেটরদের পক্ষ থেকে দামের ঘোষণা। তিনি বলেন, সরকার ডার্ক ফাইবার ও ডিডব্লিউডিএম সুবিধা দিয়ে অপারেটরদের সহায়তা করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...