সোমবার, ২৭ জুলাই ২০২৬

ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র অন্দােলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম মহানগর।

গতকাল ১৮ এপ্রিল শুক্রবার বিকাল তিনটার দিকে নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুিষ্ঠত হয়। বেলা আড়াইটা থেকে প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।
এসময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন এবং একইসঙ্গে মাইকেও ছাত্রনেতারা বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নগরের উত্তর কাট্টলীর আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আহত হন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে জামালখান- চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে নগরীর আন্দরকিল্লা গিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তিনি বলেন, পুরোনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের সভাপতিত্ব ও মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম লিজা, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সাইফ উদ্দিন মারুফসহ মহানগর ও চট্টগ্রাম জেরার অন্যান্য নেতাকর্মী।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে নগরের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে নিষেধ করার প্রতিবাদ করা নিয়ে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা করে বলে অভিযোগ করা হয়। এরপর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা আকবর শাহ থানায় মামলা করতে গেলে সেখানেও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...