মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩১ জুলাই মাছ ধরা বন্ধ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩ মাস মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও মাছের স্বাভাবিক বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানা গেছে, কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলাপ্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী আব্দুল শুক্কুর, মাহফুজ আলমসহ খাত সংশ্লিষ্টরা।

বৈঠকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস হ্রদে মৎস্য আহরণ,বিপণন, সংরক্ষণ ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এসময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা (চাল) দেয়া হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...