মঙ্গলবার, ৫ মে ২০২৬

ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনায় প্রাণের স্পন্দন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে

ঈমান উল্লাহ,ফটিকছড়ি ।

ঈদ পরবর্তী আনন্দের আমেজ, বিদায়ী শিক্ষার্থীদের চোখে জল আর কৃতি শিক্ষার্থীদের গর্ব— সব মিলিয়ে এক অনন্য আয়োজন হয়ে উঠেছিল বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে।

গত মঙ্গলবার ৮ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধু পরীক্ষার নম্বর নয়, একজন ভালো মানুষ হয়ে ওঠার প্রস্তুতি। তোমাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা। এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে তোমাদের মাধ্যমেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন উপজেলার ইউএনও, ফটিকছড়ি ও লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব বলেন, এই বিদ্যালয় শুধু জ্ঞান নয়, মূল্যবোধ শেখায়। যারা বিদায় নিচ্ছে, তারা যেন বিদ্যালয়ের মর্যাদা সবসময় ধরে রাখে— এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক নাজমুল হুদা নিবিড়। তিনি বলেন, আজকের দিনটি শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা গর্বিত আমাদের কৃতি শিক্ষার্থীদের অর্জনে।

উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা সৈয়দা রায়হাতুন নুর নিপা, যিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবলীল ভঙ্গিতে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, ভালোবাসা, শ্রদ্ধা আর ভবিষ্যতের স্বপ্নের ছোঁয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ...

বোয়ালখালীতে দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভিন্ন মেয়াদে...

ডিএমপির ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের এসপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ...

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭...

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

আরও পড়ুন

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...

বোয়ালখালীতে দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) সকালে পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ...

ডিএমপির ডিসি মাসুদ হলেন চট্টগ্রামের এসপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ...

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।মঙ্গলবার ( ৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ...