রবিবার, ২৬ জুলাই ২০২৬

চকরিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর দক্ষিণ কাকারাস্থ ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ বুধবার ৯ এপ্রিল সকাল সাড়ে এগারটার দিকে মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারাস্থ ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়। কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের কন্যা আসমা (৬) গোসল করতে নামে মাতামুহুরী নদীতে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে।

এদিকে মাতামুহুরী নদী পার হতে গিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ৩২ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ মাতামুহুরী নদীর জালিয়া পাড়া পয়েন্ট থেকে।

এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে পায়ে হেঁটে নদীর লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকা পার হচ্ছিল এক ব্যক্তি।
এ সময় মাঝ নদীতে এসে পানিতে তলিয়ে যান তিনি। একপর্যায়ে তিনি সাঁতরিয়ে উঠতে না পারায় নিখোঁজ হন। স্থানীয় লোকজন জাল ফেলে ওই উদ্ধারের চেষ্টা চালালেও হদিস পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে আজ ৯ এপ্রিল বুধবার সকালে একই পয়েন্ট থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। অপরদিকে মাতামুহুরী নদীতে গোসলে নেমে মারা যাওয়া দুই শিশুর লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

আরও পড়ুন

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...