ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মহিউদ্দিন লিটন নামে এক স্বাস্থ্য কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার হাসপাতাল রাস্তার সংযোগ স্থলে এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন লিটন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামের বাদশা ড্রাইভার বাড়ির জনৈক ইউছুপের পুত্র এবং ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বিকাল ৩ টার কিছুটা পরে হাপপাতালের দায়িত্ব শেষ করে মহাসড়ক ধরে বাড়ি ফিরছিল লিটন। পথিমধ্যে হাসপাতাল সংযোগ সড়ক পার হয়ে ওয়ালটন শো রুমের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার মোটর সাইকেলকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেলে থাকা দুইজন রাস্তায় লুটিয়ে পড়ে চটপট করতে থাকে। এ সময় পথচারীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অপর আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হলেও লিটনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার এস আই সাহেদ বিষয়টি স্বীকার করে বলেন ঘাতক কার ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা।হবে।
আর এইচ/
