রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টা ধরে আগুনে পুড়েছে আট একর সংরক্ষিত বনাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে প্রায় আট একর বনভূমি পুড়ে গেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লেগেছিলো তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিলো। বেশ কিছুক্ষণ পর আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রায়শই এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও, এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবাবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গেল রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে বড় বাগানের নিচে পাঁচ হাজারের অধিক গর্জন, চাপালিশসহ বিভিন্ন পাহাড়ি প্রজাতির গাছের চারা ছিলো। এই সবগুলো গাছ পুড়ে গিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানার জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, কোদালা বিট এলাকায় গেল রমজানে বনকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুন গাছ লুঠের ঘটনা ঘটেছে। কিছু গাছ উদ্ধার হলেও এখনো অধরা দুষ্কৃতকারীরা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...