রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাদকাসক্ত স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

মাদকাসক্ত স্বামীর অত্যাচার থেকে বাঁচতে নিজের বাসা থেকে পালিয়ে মামার বাসায় গিয়েও বাঁচতে পারলেননা বন্দর থানাধীন এলাকার পোশাক শ্রমিক চাঁদনী আক্তার (২৩)।

আজ ৫ মার্চ শনিবার চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে মাদকাসক্ত স্বামী সবুজ তার ওপর এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।

এমন মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন মধ্যম হালিশহরের বাকের আলি ফকিরের টেক এলাকায়।

স্থানীয়রা জানান, নিহত চাঁদনী একটি পোশাক কারাখানায় কাজ করতেন। স্বামী সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে পারিবারিক কলহে লিপ্ত ছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়।

নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

চাঁদনীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...