রবিবার, ২৬ জুলাই ২০২৬

বহদ্দারহাট বাদুরতলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকার আরমান হোটেলের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় তামান্না নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী নাদিমকে আটক করেছে পুলিশ।

৪ এপ্রিল (শুক্রবার) রাতে রুমের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানায় তার স্বামী নাদিম।

তবে নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত তামান্নার ভাইয়ের দাবি, স্বামী নাদিম দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল এবং প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। এসব চাপে পড়ে তামান্না এমন পরিণতির শিকার হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তামান্না ও নাদিমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ দেখা যেত। ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার পরিণতিতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বামী নাদিম। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের মতে, এটি সরাসরি আত্মহত্যা নয় বরং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় নাদিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহত তামান্নার ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...