উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী; প্রকাশ-বাবা ভান্ডারীর ৮৯তম বার্ষিক ওরশ লাখো ভক্তের অংশগ্রহণে শনিবার (৫ এপ্রিল) ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
দেশের বিভিন্ন স্থান ছাড়াও বিদেশ হতে আগত লাখো ভক্ত-আশেকানরা মাজার শরীফ জেয়ারত ও নিজেদের মনোবাসনা পূরণের জন্য মহান আল্লাহর দরবারে অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ করেন। তিনদিন ব্যাপী ওরশে গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন বাবা ভান্ডারীর মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেন।
শনিবার ওরশের প্রধান দিবসে মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা,মিলাদ মাহফিল ও কিয়াম শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহসুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভান্ডারী।
এ সময় নায়েবে সাজ্জাদশীন সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ লাখো অশেকানে মাইজভান্ডারী ভক্ত মোনাজাতে অংশ গ্রহণ করেন।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
