রবিবার, ২৬ জুলাই ২০২৬

এয়ারপোর্টের চেকপোস্টে বিপুল পরিমাণ স্বর্ণ, সিগারেট ও মোবাইলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পতেঙ্গা এয়ারপোর্টের সামনে চেকপোস্টে তল্লাশিকালে বিপুল পরিমাণ বিদেশী স্বর্ণ, সিগারেট ও মোবাইলসহ চোরাকারবারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এয়ারপোর্টের সামনে রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে পতেঙ্গা থানা পুলিশ সন্দিগ্ধ গাড়ী থেকে বিদেশি স্বর্ণ ও সিগারেট ও মোবাইলসহ চোরাকারবারি চক্রের সদস্যদের আটক করে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১.৫০ গ্রাম ওজনের তৈরী স্বর্ণের হাতের চুরি, ১২ কার্টুন বিদেশি সিগারেট, ২ টি আাই ফোন, ৩ টি জি ফোন ও ২ টি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত গ্রেপ্তার পাঁচজন হলেন- মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মোঃ আকিদুল আলম শান্ত (২২), মোঃ হাসান মুরাদ (২৪), মোঃ নাইমুল হক (২০) এবং মোঃ মনির আহমেদ (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দিগ্ধ গাড়ী তল্লাশি করে মালামালগুলো উদ্ধার করা হয়। ওই সময় চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও তাদের স্বীকারোক্তিতে মনির আহমেদকে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে বিপুল মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...