রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঈদের বন্ধে চট্টগ্রামে পরিবার পরিকল্পনা কেন্দ্রে ১০৭টি নরমাল ডেলিভারী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পবিত্র ঈদ-উল ফিতরের সরকারী বন্ধে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক সংক্রান্ত যাবতীয় সেবা চালু ছিল।

গত ২৮ মার্চ থেকে গতকাল ৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে চট্টগ্রাম জেলা জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন নগরীর কর্ণেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন মাও শিশু কল্যাণ কেন্দ্র, প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ১০৭টি নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে।

পাশাপাশি নগরীর কর্ণেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এএনসি সেবা পেয়েছে ১৫ জন ও পিএনসি সেবা পেয়েছে ১০ জন। অন্যান্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারী সেবা, এএনসি ও পিএনসি সেবাসহ পরিবার পরিকল্পনা সেবাসমূহ চালু ছিল। চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক লিক্সন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে ১০২টি নরমাল ডেলিভারীর মধ্যে শুধু কর্ণেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী হয়েছে ১০টি। এএনসি সেবা পেয়েছে ১৫ জন ও পিএনসি সেবা পেয়েছে ১০ জন। এছাড়া সীতাকুন্ডে ৩টি, মিরসরাইয়ে ২৫টি, চন্দনাইশে ৯টি, ফটিকছড়িতে ৪টি, রাঙ্গুনিয়ায় ৬টি, আগ্রাবাদে ২টি, কর্ণফুলীতে ১০টি, পটিয়ায় ২টি, পাঁচুরিয়ায় ১৩টি, বোয়ালখালীতে ৩টি, আনোয়ারায় ৩টি, বাকলিয়ায় ১৪টি, বাঁশখালী ১টি ও সাতকানিয়ায় ২টি নরমাল ডেলিভারী সম্পন্ন করা হয়।

পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ জানান, কৈশোর-বান্ধব স্বাস্থসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তী সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোও আন্তরিকভাবে কাজ করছে। ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। পবিত্র ঈদ-উল ফিতরের সরকারী বন্ধে পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় সেবা চালু ছিল। শিশুর বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে কৈশারকালীন স্বাস্থ্যসেবার পাশাপাশি সুস্থ মা ও সন্তান অত্যন্ত জরুরী। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার এ অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহবান জানান তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...