শনিবার, ১৩ জুন ২০২৬

বাকলিয়ায় জোড়া খুন: কিলিং মিশনের দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে সংঘটিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার কাঞ্চননগর ও চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকও উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকার বাসিন্দা মো. রফিকের ছেলে মো. বেলাল (২৭), যিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন এবং যার স্থায়ী ঠিকানা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইসলামপুর। অপরজন মো. মানিক (২৪), যিনি মোটরসাইকেল সরবরাহ ও হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তিনি ফটিকছড়ি থানার কাঞ্চননগর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত ৩০ মার্চ রাত ২টার দিকে বাকলিয়ার রাজাখালী ব্রিজ এলাকায় চট্টমেট্রো-গ-১২-৯০৬৮ নম্বরের প্রাইভেটকারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মো. বখতিয়ার হোসেনসহ কয়েকজন হামলার শিকার হন। ৬-৭টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এক্সেস রোডের শেষ মাথায় নবাব সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন ঢাকাইয়া খানা রেস্টুরেন্টের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন (২৮) ও আব্দুল্লাহ আল রিফাত (২২) গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রবিউল হোসেন হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়েছে এবং ঘটনার মূল পরিকল্পনাকারীসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বিরোধ ও আধিপত্য বিস্তার সংক্রান্ত কারণ থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...