শুক্রবার, ১ মে ২০২৬

আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে আরেক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

ভারত-চীন দুই দেশই বাংলাদেশের বন্ধু। ২৮ মার্চ, চীন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বৈঠকে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দিল্লির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতেও আগ্রহী ঢাকা।

মঙ্গলবার দুপরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, বোয়াও ফোরামে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দিচ্ছেন তাঁরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে, মোদি-ইউনূস বৈঠক নিয়ে এখনও উত্তর দেয়নি দিল্লি।

এ ছাড়া প্রধান উপদেষ্টার চীন সফরে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার ইঙ্গিতও দিয়েছেন পররাষ্ট্র সচিব।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে এই শুভেচ্ছা...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...