বর্তমান বাংলাদেশ ভালো নেই,একটি রক্তাক্ত বিপ্লবের পর, পরিচ্ছন্ন শান্তি আশা করেছিলাম, কিন্তু পতিত সন্ত্রাসী ও স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি দেশের লুন্ঠন করা সম্পদ ব্যাবহার করে, দেশের বাইরে এবং ভিতরে নতুন নতুন ষড়যন্ত্র উস্কে দিয়ে রাজনৈতিক পরিবেশ কে ধংষ করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করে যাচ্ছে।
রবিবার( ২৩শে মার্চ) বান্দরবানে বিশিষ্ঠ ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী বাংলাদেশ, বান্দরবান জেলার দেয়া ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ, বান্দরবান জেলার আমির এস এম আব্দুস ছালাম আজাদ।
এসময় তিনি আরো বলেন ১৬ টি বছর পর আমরা এ ধরনের পোগ্রাম করতে পারছি,তিনি বলেন বর্তমানে রাজনৈতিক ময়দানে দেশ প্রেমিক জনতা, দেশ প্রেমিক ছাত্রদের অত্যন্ত শক্তহাতে বুদ্ধিমত্তার সাথে রাজনৈতিক সংকট মুকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ ভাবে।তিনি বলেন জামায়াতে ইসলামী চায় একটি সুন্দর মার্জিত ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ কাজ করে যাচ্ছে।তিনি সর্বক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় অতিথির বক্তব্যে জেলা বি এন পির আহবায়ক, রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন বিগত দিনে এবং বর্তমানে রাজনৈতিক ঘটনাবলী বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং খুবই গোছানো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।এসময় আরো বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সহ জামায়াতে ইসলামী বাংলাদেশ, বান্দরবান পার্বত্য জেলার নেতৃবৃন্দ।
জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আযাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা বি এন পির আহবায়ক, রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক, অধ্যাপক ওসমান গনি, রাজপুত্র চহ্লা প্রু জিমি, ইসলামী আন্দোলন বান্দরবান জেলা সভাপতি মওলানা আবুল কালাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম, জেলা আইনজীবি সমিতির সেক্রেটারী এডভোকেট আবু তালেব, এ পি পি এডভোকেট জয়নার আবেদীন ভুঁইয়া, ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি আজিজুল হক, বিঞ্জ আইনজীবি বৃন্দ, ব্যবসায়ী গন, বিশিষ্ঠ ব্যাংকার, সম্মানিত শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিক সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
পরে দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা আমির এস এম আব্দুচ ছালাম আজাদ।
আর এইচ/
