চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে বিশেষ অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বিজয় ভট্টচার্য্য (২৪), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ ইব্রাহিম হোসেন সিয়াম (১৬)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আর এইচ/
