চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬), মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গত ১৭ মার্চে হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
আর এইচ/
