মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রং নাম্বারে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ; ৪ জনের যাবজ্জীবন  

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় জড়িত ৪ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীরা হলেন মোঃ রাশেদ (২৩), ,মোঃ কায়ছার (২২), মোঃ ওমর ফারুক (১৮), ,মোঃ হানিফ (২৪)। আসামীরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া থানার ৩ নং পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বাসিন্দা। 

রবিবার (৯ই মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,বান্দরবান এর আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেবুন্নাহার আয়েশা এই আদেশ দেন।

এসময় প্রত্যেক আসামিকে জাবজ্জীবন কারাদণ্ড, এবং ১ লাখ টাকা জরিমানা,অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে কারাদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে মোঃ কায়ছার কারাগারে থাকলেও অন্য ৩ জন দন্ডপ্রাপ্ত আসামি এখনো পলাতক।

প্রসঙ্গত,  মোবাইল ফোনে রং নাম্বার কলের সুত্রে মামলার ১নং আসামি রাশেদ এর সাথে পরিচয় হয় ডুলহাজারা মারুফিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রী ভিকটিম জুলেহা বেগম এর সাথে। দীর্ঘদিন মোবাইল ফোনে কথাবার্তায় জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে।এক পর্যায়ে আসামি রাশেদ ২০২১ সালের ২ই জানুয়ারি মোবাইল ফোনে ভিকটিম মাদ্রাসা ছাত্রী জুলেহা বেগম কে বিয়ের প্রস্তাব দেয়।বিয়ের প্রস্তাবে বিশ্বাস ও প্রেমের টানে পরের দিন সে চলে আশে আমিরাবাদে।ভিকটিমের মোবাইলে কল করে মামলার ৩নং আসামী ওমর ফারুক জানায় রাশেদ আসতে দেরি হবে,তাই তার সাথেই পদুয়া বাজারে যেতে হবে।পদুয়া বাজারে একটি খবার হোটেলে দেখা হয় ভিকটিমের সাথে রাশেদের।পদুয়া বাজারে আশে মামলার ২ নং আসামি কায়সার ও ৪ নং আসামি হানিফ।পরে একসাথেই একটি সিএনজি টেক্সিতে করে ভিকটিম ছাত্রীকে নিয়ে কাজি বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়।

পরে সিএনজি টেক্সিটি বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেনপং ম্রো এর খামারের পশ্চিমের বনবিভাগের রিজার্ভ পাহাড়ের ঢালে চলে আশে এবং ভিকটিম মাদ্রাসা ছাত্রী কে রাশেদ ও তার অন্য সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে।পরে স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং রাশেদ সহ তিন জন সহযোগীকে আটক করে থানায় প্রেরণ করে।

আদালতের সরকারি পিপি মোঃ ইসমাইল জানান মামলায় আসামিদের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই মামলায় ২নং আসামী কায়ছার কারাগারে আছে এবং অন্য আসামিরা এখনো পলাতক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...