শুক্রবার, ১ মে ২০২৬

নারী দিবসে  গণধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব নারী দিবস।  অথচ আজকের এদিনে  সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী।

শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ছাত্রীর বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়।

গণধর্ষণের শিকার শিক্ষার্থী বলেন, ‘আমরা দুজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সৈকতে। সাগরপাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি’।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত জানার পর জানাবো বলে জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...