চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হলেন – সন্ধীপ বর্তমানে আতুরারডিপো এলাকায় বসবাসরত মৃত মোঃ মিজানের ছেলে মোঃ জিসান (২২) এবং বান্দরবান নাইক্ষ্যংছড়ি বর্তমানে আতুরারডিপো এলাকায় বসবাসরত মৃত আজিজুল্লাহর ছেলে মোঃ শাহাবুদ্দিন (৩৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত।
আর এইচ/ মহিউদ্দিন
