চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ৪ জনকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনালের দক্ষিণ পাশে সাতকানিয়া গেষ্ট হাউজের পিছনে ফরিদ কলোনীর একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
এসময় জুয়া খেলার সরঞ্জাম এক সেট তাস, নগদ পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীরা হলেন ১। মোঃ গিয়াস উদ্দিন (৩২), মোঃ নাজিম (৪০), মোঃ টিপু (৪৫), মোঃ ফারুক (৩০) ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বলেন , আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
