মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালী‌র জঙ্গলে কাদায় আটকে পড়া হা‌তি‌টি‌ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী‌র জঙ্গল নাপোড়ায় খাবারের সন্ধানে এসে দুইদিন ধরে কাদায় আটকে পড়া হা‌তি‌টি‌কে এখন জীবন মৃত্যুর ‌সন্ধিক্ষণে। বন্য হাতিটিকে বাঁচিয়ে তুলতে ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের ভে‌টেনা‌রি সা‌র্জেন ডাঃ জু্লকার নাইন এর তত্ত্বাবধােন চলছে চি‌কিৎসা কার্যক্রম। পুষ্টিহীনতার কার‌নে হাতিটি কাদায় আটকে যাওয়াতে এখন আর উঠে দাঁড়াতে পারছেনা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড় থেকে গত বৃহস্পতিবার একদল বন্য হাতির পাল খাবারেরর সন্ধানে সমতলে নামার সময় একটি হাতি কাদায় আটকে পড়ে। কাদামা‌টি‌তে হা‌তি আট‌কে পড়ার খবর পে‌য়ে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় বৃহস্পতিবার বিকা‌লে উপজেলার পুইছ‌ড়ির জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করা হ‌লেও দুর্বল ও অসুস্থ হ‌য়ে পড়া‌তে ঘটনাস্থ‌লে দুইদিন ধরে প‌ড়ে আছে হা‌তি‌টি।

বন‌বিভা‌গের সা‌র্বিক তদার‌কি থাকা হা‌তি‌টি আজ শুক্রবার ৭ মার্চ ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের ভে‌টেনা‌রি সা‌র্জেন ডাঃ জু্লকার নাইন এর সা‌র্বিক‌ তদার‌কি‌তে চি‌কিৎসা দেওয়া হয় । তারপ‌রে ও হা‌তি‌টি অসুস্থ এবং দুর্বল থাকা‌তে এখন ঘটনাস্থ‌লে প‌ড়ে আ‌ছে ব‌লে জানান জলদী অভয়ারণ‌্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাস্বল বন‌বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ।

চট্টগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের জলদী অভয়ারণ‌্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাস্বল বন‌বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক পাহাড়ে কাদায় আটকে পড়া হা‌তি‌টি‌কে পা‌নি দি‌য়ে কাদা প‌রিস্কার ও ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের সা‌র্জেন ডাঃ জুলকার নাইন এর তত্বাবধা‌নে চি‌কিৎসা দেওয়া হ‌লে অসুস্থ ও দুর্বল হওয়া‌তে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত হা‌তি‌টি ঘটনাস্থ‌লে প‌ড়ে আ‌ছে ব‌লে তি‌নি জানান ।

তি‌নি আরো বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হ‌তে পা‌রে। পুষ্টিহীনতার কার‌নে হাতিটি কাদায় আটকে যায়। বিগত কিছু‌দিন আ‌গে চাম্বল পাহা‌ড়ে আ‌রো‌ এক‌টি হা‌তি পাহাড় থে‌কে প‌ড়ে হাড় ভে‌ঙ্গে গি‌য়ে এক‌ হাতির মৃত‌্যু হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...