শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চান্দগাঁওয়ে চাপাতি নিয়ে ছিনতাইকালে মূলহোতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :

নগরীর চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছিনতাইকারী দলের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা দিয়ে চলাচলর সিএনজিতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – কুষ্টিয়া জেলার বর্তমানে বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত মনিরুল ইসলামের ছেলে মো: সবুজ আহাম্মদ (২২) এবং তার সহযোগী কক্সবাজারের বর্তমানে চান্দগাঁও সিএন্ডবি, টেকবাজার এলাকায় বসবাসরত আবদুল মান্নানের ছেলে মোঃ সোহেল (২২)।

এসময় তাদের কাছ থেকে ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ছিনতাইচক্রটি চান্দগাঁও সহ পুরো
চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

আরও পড়ুন

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...