বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এবং একই অপরাধ পূনরায় করায় FAC নামক ইটভাটা কে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ হাজার ৮শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে লামা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ ই মার্চ) বিকালে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম।
অভিযানের বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন ইটভাটা মালিকদের করা হাইকোর্টের একটি রিট পিটিশনের (১৫৮৯৩/২০২৩) কারনে ইটভাটা গুলো পুরপুরি বন্ধ করা যাচ্ছে না তবে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা গুলোকে আমরা জরিমানার আওতায় আনছি এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক এর নির্দেশনা আছে।
তিনি বলেন আমরা ইটভাটা মালিকদের সাথে এ বিষয়ে আলোচনা করেছি,যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এ ধরনের কার্যক্রম থেকে তারা সরে আশে।যারাই আইনের লঙ্ঘন করবেন তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ মঈন উদ্দিন যোগদানের এক মাসের মধ্যে লামা উপজেলার বেশ কয়েকটি ইটভাটা সহ অবৈধ পাহাড় ও বালি উত্তোলনের দায়ে সব মিলিয়ে ২০ লাখ টাকা জরিমানা আদায় করে লামা উপজেলা প্রশাসন।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান অবৈধভাবে পরিচালিত ইটভাটায় আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
অভিযানে লামা উপজেলা পুলিশ প্রশাসন এবং উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
