শনিবার, ৩০ মে ২০২৬

ডা. শাহাদাতের নির্বাচনী গাড়ি ভাঙচুর মামলায় সাজ্জাদ গ্রেপ্তার

মোঃ মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের প্রচারণার সময় গাড়ি ভাঙচুরের মামলায় ইব্রাহিম চৌধুরী সাজ্জাদ (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর হালিশহর থানাধীন পানিরকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম চৌধুরী সাজ্জাদ পাহাড়তলী থানাধীন বাঁচা মিয়া রোড এলাকার হাসান চৌধুরীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সাজ্জাদ ডা. শাহাদাত হোসেনের প্রচারণায় গাড়ি ভাঙচুরসহ নাশকতার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন।

এছাড়া, সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় ১৯/৭১, ২৬/৮২, ২৯/৮২ এবং পাহাড়তলী থানায় ২৪/১৯৭ ও ২৪/১৫৬ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপরাধ কর্মকাণ্ড ও কিশোর গ্যাং

স্থানীয়দের অভিযোগ, নগরীর সরাইপাড়া ও রামপুর এলাকার ‘মূর্তিমান আতঙ্ক’ হিসেবে পরিচিত ছিলেন ফয়সাল ও সাজ্জাদ। সরাইপাড়া, রামপুর, পানিরকল, মৌসুমী আবাসিক এলাকা, নয়াবাজার, কাঁচা রাস্তার মোড় ও ধোপাপাড়ায় তাদের ত্রাস ছিল।

তাদের নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল। ফয়সাল নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতেওা, তবে তার কোনো পদ-পদবি ছিল না। অভিযোগ রয়েছে, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ছিলেন স্থানীয় সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন।

এ গ্যাং নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায় করত। কেউ নতুন ভবন নির্মাণ করতে চাইলে তারা উচ্চমূল্যে নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ দিত। না কিনলে দিতে হতো চাঁদা।

পূর্বের অপরাধ কর্মকাণ্ড

২১ মার্চ ২০২২: নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজির অভিযোগে ফয়সাল ও সাজ্জাদসহ চারজন গ্রেপ্তার হন। ৩ এপ্রিল: নয়াবাজার এলাকায় চা দোকানি মোহাম্মদ কাউসার ও মফিজুর রহমানকে মারধর করেন ফয়সাল ও তার অনুসারীরা। হালিশহর থানা পুলিশের ওপর হামলা: একবার গভীর রাতে তল্লাশির সময় ফয়সাল পুলিশের ওপর চড়াও হয়। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবন থেকে ইট লুট: পাহাড়তলী থানার বাঁচা মিয়া রোডের একটি ভবন থেকে কয়েক হাজার ইট নিয়ে যাওয়া হয়, যা পরে চাঁদা দিয়ে মীমাংসা করা হয়। ১৫ এপ্রিল: পশ্চিম নাসিরাবাদ ঈদগা কাঁচা রাস্তার মোড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাজিম জয় নিহত হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাজ্জাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। স্থানীয় সুত্রে জানায়, একাধিক গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এলাকায় নানা বিশৃঙ্খলা তৈরি করছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ফেসবুক সংক্রান্ত বিষয় নিয়ে...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী...

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

আরও পড়ুন

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়,...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায়...