সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলী থেকে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় ৫ ঘন্টার মধ্যে উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা থেকে অপহৃত যুবক শহিদুল আলম জুয়েল (৩২)-কে মাত্র ৫ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও নিরলস প্রচেষ্টার ফলে অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দিনগত বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বাজার থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের নগরীর ছাত্র সমন্বয়ক পরিচয়ে দিয়ে জুয়েলকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে গুজব ছড়িয়ে পড়ে যে, তাকে চান্দগাঁও থানা পুলিশ ধরে নিয়ে গেছে। তবে, তদন্তের পর জানা যায়, চান্দগাঁও থানায় আটক থাকা ব্যক্তির সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

পরিবারের অভিযোগ পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত তদন্তে নামে। রাত ১টা ৬ মিনিটে জুয়েলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার অবস্থান নগরীর খুলশী এলাকায়। পরবর্তীতে ধারণা করা হয়, তাকে বিভিন্ন স্থানে ঘোরানো হচ্ছে।

অপহরণকারীদের গতিবিধি শনাক্ত করতে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ দ্রুত ব্যবস্থা নেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় চেকপোস্ট। প্রতিটি গাড়ি তল্লাশি করা হয়, বিশেষ করে কালো নোহা, হাইস ও মাইক্রোবাসগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়।

এরই মধ্যে অপহরণকারীরা মুক্তিপণের জন্য জুয়েলের পিতার সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষির পর তারা ৫ লাখ টাকায় নেমে আসে এবং টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেয়। কর্ণফুলী থানার ওসির নেতৃত্বে পুলিশের একাধিক দল অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করতে থাকে। রাত ২টা ২১ মিনিটের দিকে আবারও জুয়েলের ফোন ট্র্যাক করে দেখা যায়, সে নগরীর কোতোয়ালী এলাকায় রয়েছে।

অবশেষে পুলিশের ব্যাপক অভিযানের চাপে অপহরণকারীরা দিশেহারা হয়ে পড়ে। রাত ২টা ৫১ মিনিটে খবর আসে যে, তারা জুয়েলকে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর কোতোয়ালী থানার সামনে দেখা যায়, জুয়েল নিজেই রাস্তা দিয়ে হেঁটে থানায় প্রবেশ করছে।

ভিকটিম জুয়েল পরে জানান, অপহরণকারীরা নিজেদের “ছাত্র সমন্বয়ক” পরিচয় দিয়ে তাকে ডেকে নেয়। পরে একটি প্রাইভেট কারে তুলে শহরের বিভিন্ন স্থানে ঘোরানো হয়। তবে, পুলিশের টানা অভিযানের কারণে তারা পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয় এবং অবশেষে তাকে মুক্তি দেয়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘আমরা খবর পেয়েই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালিয়েছি। পুলিশের টানা অভিযানের চাপে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভিকটিমের পিতা মো. শাহ আলম পুলিশের এই সাহসী ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাত্র ৫ ঘণ্টার মধ্যে আমার ছেলেকে অক্ষত উদ্ধার করার জন্য কর্ণফুলী থানার ওসি ও তার টিমের প্রতি আমি কৃতজ্ঞ।’

কর্ণফুলী থানা পুলিশের দ্রুত ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপের ফলে অপহরণের মাত্র ৫ ঘণ্টার মধ্যেই যুবক জুয়েলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাটি পুলিশের কর্মদক্ষতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...