মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি এবং দেশে তৈরি বিভিন্ন অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মিজান গ্রুপ আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী। চাঁদাবাজির আধিপত্য নিয়ে তাদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে।

রবিবার (২রা মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় তৈরি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা আরেক সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে আমরা জানতে পারি বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকাস্থ ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ অন্যান্য সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবস্থান করছে। আমরা একটি বিশেষ টিম গঠন করে অভিযান চালিয়ে সেখান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে দুটি করে বিদেশি পিস্তল ও পিস্তলের ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি করে হাঁসুয়া, ছুরি ও পাওয়ার ব্যাংক, পাঁচটি মোবাইল ফোন ও ১১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

উপ-কমিশনার আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গতকাল সাজ্জাদের উপস্থিত থাকার সম্ভাবনা ছিল। সেজন্য মোট ১৬ জনের শক্ত অভিযানিক টিম আমরা গঠন করেছিলাম। সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাত হয়ে থাকে। সাজ্জাদের সাথেও মিজানে গ্রুপের এরকম দ্বন্দ্ব ছিল। আমরা অভিযান চালানোর পর মিজান সেখান থেকে পালিয়ে যায়।’
সাজ্জাদ ও মিজান রাজনৈতিক কোনো নেতার আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তারা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে আছে কিনা সেটা আমরা খুঁজে দেখছি।

সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাসী সাজ্জাদ অন্ত্যন্ত কৌশলী। তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। তাকে ট্র্যাক করে আমরা ধরার চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি, সাজ্জাদ দেশেই আছে। তাকে গ্রেপ্তারের জন্যেই আমরা গতকাল অভিযান চালিয়েছি।’

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনসহ পৃথক তিনটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের...