মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

রেলওয়ে পূর্বাঞ্চলে তিন দপ্তরে ভুয়া ভ্রমণবিল, অভিযানে প্রমাণ পেল দুদক

নিজস্ব প্রতিবেদক

রেলওয়ে পূর্বাঞ্চলের তিন কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ভুয়া ভ্রমণবিল উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তারা।
এ সময় অভিযোগ সংক্রান্ত রেলের বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।

রোববার (২ মার্চ) দুপুরে নগরের পাহাড়তলীতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল।
বিল-ভাউচার ছাড়া ভ্রমণব্যয় তোলার অভিযোগ অনুসন্ধানে এ অভিযান চালানো হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদক সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া প্রায় সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ ব্যয় তুলে নেয়ার একটি অভিযোগ পায়। এর ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়, প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় ও বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন এবং কিছু নথি জব্দ করেন দুদক টিম।

দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র আমরা দেখেছি। নানা জায়গায় অসঙ্গতি পেয়েছি। সব নথিপত্র যাচাই-বাছাই শেষে আমরা দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দেব।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...