মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: বিভাগীয় কমিশনার

নীল কমল সুশীল, চট্টগ্রাম।

চট্টগ্রামে ৭ম বারের মত উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।

রবিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে এ উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ অনেকে অংশগ্রহণ করেন। বেলুন উড়িয়ে তিনি এ দিবসের শুভ উদ্বোধন করেন।

র‌্যালি শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, এ দিবসের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সচেতন করা, ভোট দানে আগ্রহী করে তোলা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে।
তিনি বলেন, ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজা গোপালকে ভোট দিয়ে এদেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং পাল বংশ প্রায় ৪শ বছর এ জনপদ শাসন করেছিল। গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। যে কোনও শর্তে, যে কোনও অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

এ উপলক্ষে দুপুরের পর থেকে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...