শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে পুলিশের অভিযানে আ.লীগ-যুবলীগের আরও ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে সদরঘাট, ইপিজেড, পাঁচলাইশ, বাকলিয়া, হালিশহর, চান্দগাঁও, কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, কর্ণফুলী, ডবলমুরিং ও বায়েজিদ বোস্তামী থানার পুলিশ অংশ নেয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সদরঘাট থানা থেকে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি মোঃ মাহাবুবুর রহমান (৫২) ও ফাতেমা বেগম (৩৮), ইপিজেড থানার মোঃ আতিকুর রহমান (৩২), মোঃ আরিফ (২৯), মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) ও সুমন প্রকাশ আনোয়ার (৩০) রয়েছেন।

এছাড়া পাঁচলাইশ থানার অনু হাসান (২৫), বাকলিয়া থানার খায়ের মোহাম্মদ রাহুল (২৬) ও মোঃ আমির হোসেন আকাশ (২৫), হালিশহর থানার মোঃ ফয়সাল (৩৩), আবলু বশর (৫২) ও মোঃ শাকিল হোসেন (২৭) গ্রেফতার হয়েছেন।

চান্দগাঁও থানার অভিযানে মোঃ এরমান (২৫), মোঃ মানিক (৪৫), মোঃ নজরুল ইসলাম (২৬), তৌহিদুল ইসলাম তানভীর (২০) ও মোহাম্মদ শুভ (২৩) ধরা পড়েন। কোতোয়ালী থানার মোঃ ফারুক রহমান (৩৪), মোহাম্মদ জুনায়েদ (২৩), আল আমিন (২৫), মোঃ রনি (২৪) ও মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৫) গ্রেফতার হন।

খুলশী থানায় আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (৫২), পাহাড়তলী থানার মোঃ মাঈনুর ইসলাম মামুন (২০) ও মোঃ জামাল (২৬), কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সরওয়ার (৩৭) এবং ডবলমুরিং থানার মোঃ আমিন গাজী (২৪), মোঃ ইমাম হোসেন (২১) ও মোঃ রাব্বি (২২) গ্রেফতার হয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার পুলিশ মোঃ মনির হোসেন আবির (৩৫)-কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি প্রকল্প অনুমোদন করেছে।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০...