মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে সড়কের পাশে মিলল নারীর ছিন্নভিন্ন মরদেহ

নিজস্ব প্রতিবেদক

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।

রবিবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে ঠাকুরদীঘি এলাকার এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন জানান, সকালে মহাসড়কের পাশে কয়েকজন মানুষ জড়ো হয়ে আছে দেখে সামনে গিয়ে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই নারীর মাথা থেঁতলে গেছে। মনে হচ্ছে দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। বেশভূষায় অনেকটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরে খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পরে খবর দিলে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়ে নাম-পরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে- মহিলাটি মানসিক ভারসাম্যহীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর জানান, ওই নারীর মাথা একেবারে থেতলে গেছে। সম্ভবত ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

 

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...