মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে রমজান উপলক্ষে এক হাজার পরিবারের মাঝে উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

‘সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে’—এই মানবিক আদর্শকে ধারণ করে চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ব্লু হারবার ফিশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুল হকের উদ্যোগে এই মহতী কার্যক্রম বাস্তবায়িত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের হাজী সৈয়দুল হকের বাড়িতে আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে শত শত সুবিধাবঞ্চিত মানুষ উপহার গ্রহণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়ক হবে।

এছাড়া, প্রতি বছর তিনি পুরো রমজান মাসজুড়ে চরলক্ষ্যা ইউনিয়নের সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে ১০ হাজার রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার আয়োজন করতেন মোহাম্মদ মনিরুল হক। স্থানীয়রা এই উদার উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হক বলেন, পবিত্র রমজানে গ্রামের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমাদের পরিবারের পক্ষ থেকে সামান্য এ উপহার বিতরণ করেছি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়।

উল্লেখ্য, রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে মানবিকতা, ত্যাগ ও সংযমের শিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়। এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে মানবতার সেবায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...