মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মহান বাবাজান’এর দরবারের ভক্তবৃন্দের সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

মানবতাবাদী মহান অচিন বাবাজানের দরবারে জাতি ধর্মের কোন ভেদাভেদ নেই

নিজস্ব প্রতিবেদক

আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ, সকল প্রাণ এর হিতৈষী “শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান” এর পরিত্র জাগ্রত দরবার মোবারক নন্দিরহাটস্থ ধোপার দীঘির ব্রাহ্মণ পাড়ার পশ্চিম পার্শ্বে অবস্থিত। মানবতাবাদী শ্রদ্ধেয় ‘মহান অচিন বাবাজানের’ দরবারে জাতি ধর্ম-বর্ণের কোন ভেদাভেদ নেই। শ্রদ্ধেয় ‘মহান অচিন বাবাজানের’ মানব মুক্তির এই মহান বার্তা আজ চারদিকে ছড়িয়ে পড়ছে।

গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান’এর দরবারের ভক্তবৃন্দরা চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান’এর দরবারের ভক্তদের পক্ষ থেকে মেয়রকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শ্রদ্ধেয় মহান অচিন বাবাজানের ভক্তরা সকল ধর্মের মানুষের মুক্তির জন্য শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান’ এর মানবতার বার্তা এবং মূল নীতি সমূহ সিটি মেয়রের কাছে তুলে ধরেন।

এছাডাও দরবারের পক্ষে প্রকৌশলী পলাশ বডুয়া এবং এ. কে. এম শামসুদ্দিন ‘শ্রদ্ধেয় মহান অচিন বাবাজান’ এর দয়া ও রহমতে দুরারোগ্য মরণব্যাধিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, নি:সন্তানের সন্তান দানসহ জঠিল সমস্যা থেকে সমাধান পাওয়াসহ শ্রদ্ধেয় ছোটবাবাজানের মূলনীতি প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মে থেকে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ এবং প্রার্থনা করে মহান সৃষ্টিকর্তার নিকট দেশ ও জনগণের শান্তি কামনার বার্তা সমূহ সিটি মেয়রকে অবহিত করেন।

এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি রাত দিন কঠোর পরিশ্রম করে চট্টগ্রামবাসীর সেবা ও নগর উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি যাতে নগরবাসীর সকল নাগরিক সেবা নিশ্চিত করতে পারেন এজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করেন।

এসময় দরবারের অনুসারী মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শুক্কুরের নেতৃত্বে উপস্থিত ছিলেন।
দরবারের অনুসারীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাফরাবাদ ফাজিল মাদ্রসার গভর্নিং বডির সাবেক সভাপতি এ.কে এম শামসুদ্দীন, হাফেজ হাবীবুর রহমান, হাফেজ জোনায়েদ, মোহাম্মদ শওকত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, সাজিয়া রিফাত আক্তার, নাছিমা বেগম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য্য, পুরোহিত নিতাই ভট্টচার্য্য, ডাঃ লিটন ধর, বসন্ত আশিষ, আয়কর আইনজীবী সুমন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল চৌধুরী, অজিত নাথ, নান্টু ধর, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া, চসিকের সাবেক কর্মকর্তা উত্তর বড়ুয়া, সাবেক সেনা কর্মকর্তা মিলন বড়ুয়া, লোটাস বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী চিনু বড়ুয়া, স্বপন বড়ুয়া, প্রকৌশলী বাবু পলাশ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বড়ুয়া, শিক্ষক যোসেফ রিবেরো প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...