মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চলন্ত বাসে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চলন্ত বাসে এক নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় চলন্ত বাস থেকে শেফায়েতুন নেছা সোমা নামে এই নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তবে এখনো ভুক্তভোগী আইনজীবী থানায় লিখিত অভিযোগ দেননি।

ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা বলেন, নগরের পতেঙ্গা কাঠগড়ের বাসা থেকে চট্টগ্রাম আদালতে আসার জন্য টাইগারপাস মোড়ে নামেন মেট্রো প্রভাতি বাস থেকে। সেখান থেকে ৬ নম্বর রুটের বাসে করে আদালত ভবনের উদ্দেশ্যে রওনা হন। চালকের পেছনের আসনে বসেন তিনি। বাসটি স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় পৌঁছালে সেখান থেকে ছয় থেকে সাতজন লোক ওঠেন। তাঁরা চালকের আসনের পেছনে দাঁড়িয়ে থাকেন। এরই মধ্যে একজন আইনজীবীর গলায় থাকা সোনার চেইন টান মেরে বাস থেকে নেমে দৌড় দেন।

‘আমি সাথে সাথে চোর-চোর বলে চিৎকার করলাম। কিন্তু বাস থেকে ওদের সাথে থাকা অন্য লোকরা নামতে দেয়নি। এরপর বাস থেকে একে একে সবাই নেমে গেল। পুরো ঘটনায় বাসের চালক কিংবা চালকের সহকারী—নির্বিকার দর্শক ছিল। আর চালকও ওই জায়গায় বাস একদম ধীরে চালাচ্ছিল যেন তারা পালানোর সু্যোগ পায়। আমার মনে হয় চালক এবং হেলপার দুজনেই এ ঘটনায় জড়িত।’
আইনজীবী আরও বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। পরে পুলিশ নগরের কোতোয়ালি মোড় থেকে চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা বাসটি জব্দ করেছি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...