মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের লোহাগাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নেরজায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ভাতিজা মুজিবুর রহমানের লাঠির আঘাতে চাচা মাহমুদুল হকের (৬৬) মৃত্যু হয়েছে।

নিহত মাহমুদুল হক পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে। ভাতিজা মুজিবুর রহমান (৪০) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাহমুদুল হকের বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে তার ভাই মোহাম্মদ আলীর সাথে বিরোধ চলে আসছিল। মুজিবুর রহমান স্বজনদের নিয়ে বিরোধীয় জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করলে মাহমুদুল হক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার তথা পদুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে ডেকে আনেন।

মেম্বার লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে জায়গার মালিকানা নিয়ে ঝগড়া-বিবাদ না করে কাগজপত্র নিয়ে বৈঠকে বসার জন্য উভয় পক্ষকে পরামর্শ দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে আসতেই নিহতের ভাতিজা মুজিবুর রহমান লাঠি দিয়ে চাচাকে আঘাত করে। চাচা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থল থেকে বাড়ির দিকে আসার মূহুর্তে মাটিতে ঢলে পড়ে মারা যান। এরপর স্বজনেরা মাহমুদুল হককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরেত চিকিৎসক ডা. কাউছার সুলতানা বলেন, হাসপাতালে আনার আগে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান জানান, বিয়য়টি আমরা শুনেছি। নিহতের মরদেহ থানায় এখনো আনা হয় নি। আইনী প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...