শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বান্দরবানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান

বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড মাছ বাজার বাজার সংলগ্ন এলাকা, স্থানীয় বাসিন্দা আবু তাহের সওদাগরের বসতবাড়িতে।আগুনের ভয়াবহতায় সম্পুর্ণ পুড়ে গেছে ৪ টি ঘর।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড শৈলসভা আবাসিক এলাকা সংলগ্ন বালাঘাটা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান কিভাবে আগুন লেগেছে তা জানি না, মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে,ফয়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরি হওয়ায় আশেপাশের জনসাধারণ বালতিতে করে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।এদিকে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে জানানোর পর স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন,আমরা সংবাদ শোনার পর দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে।

তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবার আমাকে জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ ৩ লাখ টাকা সহ ঘরের আসবাবপত্র ও স্থাপনা সম্পুর্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সম্পুর্ন ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারবো।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...