শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আগামী এক বছর সাজেকে যাবার মত অবস্থা থাকবেনা!

সাজেকে সর্বনাশা আগুনে পুড়ে ছাই ৪১টি রিসোর্ট-কটেজ-রেস্তোরা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি:

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪১টি রিসোর্ট-কটেজ ও রেস্তোরা। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।
বিকাল ৫টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে জানান স্থানীয় রিসোর্ট ও কটেজ মালিকদের বেশ কয়েকজন।

সাজেকে পুড়ে যাওয়া ৪১টি রিসোর্ট-কটেজ-রেস্তোরার নাম জানা গেছে:
সেগুলো হলো, ছায়ানীড়, তরুছায়া, সাজেক ইকো রিসোর্ট, আত্রিকা, মেঘবাতায়ন, মেঘের ঘর, অধরা, মর্নিং স্টার, শালকা, রিমি ইকো কটেজ, মুননাইট, মাচাং ঘর, মেঘলা আকাশ, সানসিটা, বিকাশ বিলাস, পাহাড়পুঞ্জি, মাদল, ইকোবিহান, সাইরু, সালকা, মেঘবতী, ইকোভ্যালী, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, মেঘজ্যোৎস্না, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ছাউনি, শাল্কাও চাঁদের বাড়ী কটেজ।

রেস্তোরা আর টি স্টলগুলো হলো: চিলেকোঠা, মেঘপাই, পেদাটিংটিং, সিস্বল, মনটানা, মারুয়া ডি রেস্তোরা ও কফিডোর টি স্টল।
সাজেক হেডম্যানসহ স্থানীয়দের বাড়ীও পুড়েছে। বিকাল ৫টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খবর পাওয়ার সাথে সাথে খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। তবে কি ভাবে আগুণের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তা পরে জানা যাবে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

সাজেকের হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ৪১টির বেশী রিসোর্ট-কটেজ পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যায়। এখানে যদি একটি ফায়ার সার্ভিস ইউনিট থাকতে এত ক্ষয়ক্ষতি হতো না।

স্থানীয়রা বলছেন ইকোভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত। সম্ভবত আগামী এক বছর সাজেকে যাবার মত অবস্থা থাকবেনা!

চট্টগ্রাম নিউজ/ এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারকে ধারণ করে চকরিয়া ও সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।আজ ২৩ জুলাই প্রতিষ্ঠানের উদ্যোগে সম্প্রতি চকরিয়ার...